আফ্রিকায় করোনায় মারা যেতে পারে প্রায় ২ লাখ মানুষ

প্রাণঘাতী করোনাভাইরাসে আফ্রিকায় প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারাতে পারে বলে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা যদি ব্যর্থ হয় তবে মহামারীর প্রথম বছরেই ১ লাখ ৯০ হাজার মানুষের মৃত্যু হতে পারে আফ্রিকায়।

এ বিষয়ে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক ড. মাতশিদিসো মোয়েতি বলেন, আফ্রিকায় করোনার সংক্রমণের হার এখন পর্যন্ত অন্যান্য অঞ্চলের চেয়ে কম। কিন্তু সেখানেও আস্তে আস্তে সংক্রমণ বেড়ে হটস্পটে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই অঞ্চলে বিভিন্ন দেশের সরকার যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তবে আগামী কয়েক বছরে কোভিড-১৯ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, আফ্রিকায় ২ কোটি ৯০ লাখ থেকে ৪ কোটি ৪০ লাখ মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এর মধ্যে ৫৫ লাখ মানুষের হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতে পারে। আফ্রিকার ৪৭টি দেশে প্রতি ১০ লাখ মানুষের জন্য মাত্র ৯টি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থা আছে। যা একেবারেই অপর্যাপ্ত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর