ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় চম্পাকে

একদিনের মাথায় কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়নের বিশ্বরোডের তরুনী চম্পাকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন করতে সমর্থ্য হয়েছে র‍্যাব। নিহত চম্পা কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়ার কোনাপাড়ার ভটভটিচালক রুহুল আমিনের মেয়ে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ধর্ষণের পর গলা কেটে তাকে হত্যা করা হয়েছিল। ধর্ষণ ও হত্যাকান্ডে সরাসরি জড়িত সিএনজি চালক জয়নালকে (১৮) আটক করা হয়েছে। আরেক আসামী সাজ্জাদকে (৩০) ধরতে র‍্যাবের অভিযান অব্যহত রয়েছে।

গত বুধবার (৬ মে) চট্টগ্রাম থেকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ায় নিজের বাড়িতে আসছিলেন ১৯ বছরের তরুণী চম্পা। রাতে সিএনজি করে আসার পথে সিএনজি চালক ও আরও দু’একজন মিলে তাকে ধর্ষণ করে গলা কেটে মৃতদেহ রাস্তায় ফেলে দেয়। এই ঘটনার একদিনের মাথায় হত্যাকান্ডের ঘটনা উদঘাটন করেছে র‍্যাব-১৫।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর