মেহেরপুরে লকডাউনে থাকা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মেহেরপুর গাংনী উপজেলা কাথুলী ইউনিয়নের রংমহল গ্রামে লকডাউন এ থাকা সাতটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সকাল সাড়ে দশটার সময় কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা এসব খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে বলে বার্তা বাজার কে জানান।

ছবি: বার্তা বাজার

তিনি আরো বলেন গত ৬ মে রংমহল গ্রামে আলি হোসেনের ছেলে মোঃ পলাশ(৩৯) ওমান থেকে দেশে আসার পর পরীক্ষা করলে, করোনাভাইরাসে আক্রান্ত হয় পরে উপজেলা প্রশাসন তার বাড়ি সহ আরও ছয়টি বাড়ী লকডাউন ঘোষণা করে, তাই ৭ টি পরিবারের মাঝে চাল,ডাল,আটা,লবন,চিনি,তেল ও মুড়ি পাঠানো হয়েছে এবং তারা যেন বাড়ির বাইরে না বের হয় সেজন্য কঠিনভাবে নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজন হলে লকডাউন থাকা পর্যন্ত তাদের সমস্ত খাবার দেয়া হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর