জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ২ নং ওর্য়াড যুবলীগের সভাপতি বায়েজিদ বিকাশ এ ত্রাণ বিতরণ করেন।
জানা যায়, ডোয়াইল ইউনিয়নের ২ নং ওর্য়াডের অসহায় দরিদ্র কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উপহার হিসেবে তাদের মাঝে বস্তায় চাল, ডাল, তেল, সাবান, মাস্ক সহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আওয়ামী লীগ নেতা ফারুক ফকির, লিচু, মজনু ছাত্রলীগের আপেল সাইদুল প্রমুখ উপস্থিত ছিলেন ।
এবিষয়ে ডোয়াইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বায়েজিদ বিকাশ বলেন, আমাদের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে আমরা মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে এসেছি। এমন পরিস্থিতিতে আমাদের এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে৷
বার্তা বাজার/এম.সি