রাজশাহী কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২৯ জন

কারাগারে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী কারাগা্রে থাকা লঘু দন্ডে দন্ডিত ১২৯ বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। সেই মোতাবেক তারা মুক্তি পাবেন কারাগার থেকে।

শুক্রবার (৮ মে) দুপুরে কারা কর্তৃপক্ষ এ নির্দেশ পেয়েছে বলে জানিয়েছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন। এর আগে চলতি মাসের ২ ও ৩ তারিখে দুই দফায় ৯৮ জন বন্দিকে মুক্তি দিয়েছিল রাজশাহী কারাগার।

রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, এর আগে ২ ধাপে ৯৮ জনকে মুক্তি দেয়ার পর তৃতীয় ধাপেও ১২৯ জনকে মুক্তি দেয়ার নির্দেশনা আজ (শুক্রবার) দুপুরেই পেয়েছি। তাদের মধ্যে যাদের জরিমানা নেই তাদেরকে সন্ধ্যার দিকে মুক্তি দেয়া হবে। আর আগের দুই ধাপের মাঝে যারা জরিমানা পরিশোধ করতে পারেননি তারা এখনও আটকে আছেন।

প্রসঙ্গত, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ১ হাজার ৪৫০ জন। কিন্তু উত্তরাঞ্চলের বৃহৎ এই কারাগারে হাজতি এবং কয়েদি মিলিয়ে বন্দি থাকেন প্রায় সাড়ে তিন হাজার। গাদাগাদি করে কারাগারে থাকতে হয় বন্দিদের। এতে এখানে বন্দিদের সংক্রমণের ঝুঁকি বেশি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর