মুন্সীগঞ্জে চিকিৎসক-পুলিশসহ আরও ৩২ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জে নতুন করে আরও এক চিকিৎসক ও এক পুলিশ ইন্সপেক্টর, ২ জন এসআই, ১ জন হাইওয়ে পুলিশের কনষ্টেবলসহ আরও ৩২ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত সংখ্যা দাঁড়ালো ২৪৩ জনে।

শুক্রবার (০৮ মে) নতুন করে আক্রান্ত ৩২ জনের মধ্যে সদর উপজেলায় চিকিৎসকসহ ৬জন, শ্রীনগর উপজেলায় ১২ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন, লৌহজং উপজেলায় উপজেলায় ৬ জন এবং গজারিয়া উপজেলায় ২ জন করোনা আক্রান্ত হয়েছে। মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুন্সীগঞ্জে (৫ ও ৬ মে) পাঠানো ১৬২ সোয়াবের রিপোর্টের মধ্যে ৩৪ জনের করোনা পজেটিভ আসছে। এর মধ্যে দু’জনের ফলোআপে পজেটিভ। এদের একজন সদরের কেওয়ার গ্রামের নারী এবং অপরজন গজারিয়া উপজেলার। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ৮ জন। জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ জন।

তিনি আরও জানান, আজ সকালে নতুন করে আরও ১৬৪টি সোয়াব পাঠানো হয়েছে নিপসম-এ। এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার ১৪১৫টি নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলো। যার মধ্যে ১১৩৬ টি নমুনার রিপোর্ট এসেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর