সাতক্ষীরায় আনসার ব্যাটালিয়নের ২১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন হতদরিদ্র ২ হাজার ১০০ পরিবারের মাঝে সাতক্ষীরা আনসার ব্যাটলিয়নের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পুরাতন সাতক্ষীরা আনসার ব্যাটলিয়ন চত্বরে জেলার সাতটি উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন, ৩১ আনসার ব্যাটলিয়নের অধিনায়ক আইয়ুব আলী ।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ব্যাটলিয়ন কমান্ডার ওবায়দুর রহমান, কোম্পানী কমান্ডার সাজ্জাদুর রহমান প্রমুখ।

এ সময় ৩১ আনসার ব্যাটলিয়নের অধিনায়ক সকলকে সামাজিহ দূরত্ব বজায় রেখে ঘরে থাকার এবং সচেতন থাকার আহবান জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর