আজ দুপুরে গাইবান্ধার খোলাহাটি ইউনিয়ন কদমতলা সেচ্ছাসেবী সংগঠন “একটু পাশে দাড়াই” ফুড ব্যাংকের এর উদ্দ্যোগে নিজস্ব অর্থায়নে কোভিড (১৯) করোনা ভাইরাস এর কারনে কর্মহীন অসহায় মানুষের মাঝে ৩য় পর্যায়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় খোলাহাটি কদমতলায় মোঃ আতাউর রহমান আতা’র সার্বিক তত্বাবধানে খোলাহাটি ৫নং ওয়ার্ড এর ১৫০টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ আতাউর রহমান আতা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ গাইবান্ধা জেলা শাখা, মোঃ সোহাগ সভাপতি খোলাহাটি ইউনিয়ন ছাত্রলীগ, নাহিদ হাসান লুইস সাধারণ সম্পাদক খোলাহাটি ইউনিয়ন ছাত্রলীগ, সাইদার রহমান আহবায়ক সেচ্ছাসেবকলীগ খোলাহাটি ইউনিয়ন, আরকান, আনিসুল ইসলাম আনিস, আশিক, তুহিন, আশাদুল, সুমন, মশিউর, শাকিল, আরিফ, রাসেল ও মাইদুল প্রমুখ।
বার্তা বাজার/এম.সি