একটানা ৩ দিন উপসর্গ না থাকলে টেস্ট ছাড়াই মিলবে ছাড়পত্র

একটানা ৩ দিন বা ৭২ ঘন্টা যদি কোনো করোনা আক্রান্ত রোগীর মাঝে রোগটির উপসর্গ না পাওয়া যায় তাহলে তাকে টেস্ট ছাড়াই হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেয়া হবে। সেক্ষেত্রে তাকে পরপর দুটি পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) টেস্ট করা হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার (৮ মে) এসব কথা জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, কোভিড-১৯ কারিগরি কমিটি হাসপাতাল থেকে রোগীর ছাড়পত্রের যে সুপারিশ করেছে এবং যে নির্ণায়কগুলো নির্দিষ্ট করেছেন, সেগুলো যথাযথভাবে পালিত হলেই রোগী হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

নির্ণায়কগুলো হচ্ছে-

‘ক. জ্বর কমানোর ওষুধ-যেমন প্যারাসিটামল সেবন (খাওয়া) ছাড়াই জ্বর সেরে গেলে;
খ. শ্বাসযন্ত্রের সংক্রমণ বা সমস্যাজনিত উপসর্গ যেমন-শুষ্ক কাশি, কফ, নিশ্বাসে দুর্বলতা ইত্যাদি উপসর্গসমূহের লক্ষণীয় উন্নতি হলে;
গ. ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি পিসিআর ফলাফল নেগেটিভ হলে।

যদি দুটি পিসিআর পরীক্ষা করা সম্ভব না হয়, সেক্ষেত্রে যদি রোগীর ওপরের ক ও খ এর পরবর্তী টানা ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকে, তবে রোগীকে ছাড়পত্রের অনুমতি দেয়া যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর