ইমপালস হাসপাতালে পুলিশদের করোনা চিকিৎসা

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশদের জন্য খুব শীঘ্রই রাজধানীর ইমপালস হাসপাতালকে ব্যবহার করা হবে। এই নিয়ে পুলিশ ও ৪৫০ শয্যার এই হাসপাতাল কর্তৃপক্ষের মাঝে একটা চুক্তিও সাক্ষরিত হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা শুক্রবার (৮ মে) বিষয়টা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান।

সোহেল রানা জানান, প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত উদ্যোগে করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য ইমপালস হাসপাতাল ব্যবহার করা হবে। আড়াই মাসের জন্য ভাড়াও করা হয়েছে হাসপাতালটিকে। এখন থেকে শুধুমাত্র করোনা আক্রান্ত পুলিশ সদস্যদেরকেই এই হাসপাতালে চিকিৎসা দেয়া হবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সমর্থন ও মধ্যস্থতায় স্বল্পতম সময়ে হাসপাতালটির ভাড়া প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান এআইজি সোহেল রানা। গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্তে একটি এমওইউ স্বাক্ষরিত হয়

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর