সাতক্ষীরায় নমুনা সংগ্রহ ৪৪৬, পজিটিভ ২ জন

সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৬৯৮ জনকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছছ। ছাড়পত্র দেয়া হয়েছে ৩ হাজার ৫৬১ জনকৈ। এছাড়া জেলা থেকে এ পর্যন্ত মোট ৪৪৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবৈ পাঠানো হয়েছে।

ইতোমধ্যে ২৮৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পোঁছছে। এর মধ্যে ২৮৭ টি রিপোর্ট নেগেটিভ ও দুটি রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে নারায়নগঞ্জ থেকে আসা এক ইটভাটা শ্রমিক ও সাতক্ষীরার এক এনজিও কর্মী রয়েছেন। এ তথ্য সাতক্ষীরা সিভিল সার্জন ডা হুসাইন শাফায়াত নিশ্চিত করেছেন।

এদিকে, যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনোশিয়ান তার কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ তার ভাড়া বাড়িতে রয়েছেন। অর্থ্যাৎ সাতক্ষীরায় এ নিয়ে মোট তিন জন করানো আক্রান্ত ব্যক্তি হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর