নীলফামারীতে হাসপাতালের সিনিয়র নার্স করোনায় আক্রান্ত

নীলফামারীর ডিমলায় হাসপাতালের আরো এক নার্সের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৭ মে পর্যন্ত উপজেলার মোট ১২৭ জনের নমুনার সংগ্রহের মধ্যে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স হাসিনা আক্তার বানু (৫৫) এর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গত এক সপ্তাহ আগে ওই নার্স এর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়লে। বৃহস্পতিবার রাতেই তাকে ডিমলা হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত মোট ৮জনে দাড়ালো।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, করোনায় আক্রান্ত নার্সে’র বাড়ী লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্রের কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর