দেশে মোট সুস্থতার সংখ্যাও লাফিয়ে ২ হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘন্টায় মহামারি করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়েছেন আরও ১৯১ জন। এখন দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা ২ হাজার ১০১ জন। দেশে করোনায় সুস্থতার সংখ্যা দীর্ঘদিন ধরে কচ্ছপ গতিতে বাড়লেও তা গত কয়েকদিনে খুব দ্রুত বেড়েছে।

শুক্রবার (০৮ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, দেশে গত ২৪ ঘন্টায় ১৯১ জন সুস্থ হওয়ায় এখন মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ১০১ জন। এদের মাঝে ঢাকা শহরের বেশ কয়েকটা হাসপাতাল থেকে বেশ কিছু রোগী সুস্থ হওয়ার পাশাপাশি ঢাকা বিভাগ থেকে ২২ জন সুস্থ হয়েছেন। রাজশাহী থেকে ৪৭ জন, চট্টগ্রাম থেকে ২৩ ও খুলনা বিভাগ থেকে ১০ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৭০৯ জন। এদিনে মৃত্যু হয়েছে ০৭ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১৯১ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ২১০১ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর