সিংড়ায় বাঁশ বাগান থেকে দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ

নাটোরের সিংড়া থেকে সুনিল (৪৮) নামে এক দিন মজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হাটমুরশন গ্রামে সুনিলের বাড়ির পাশে বাঁশ বাগান (বাঁশঝার) থেকে তার লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। সুনিল একই গ্রামের কলিন চন্দ্রের ছেলে।

সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, বাড়ির পাশে বাঁশ ঝাড়ে সুনিলের লাশ পাওয়া গেছে। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে তা তিনি জানেন না।

স্থানীয়দের ধারনা, পবিত্র নামে এক ব্যক্তির সাথে নিহত সুনিলের স্ত্রী প্রতিমার পরকীয়ার সুত্র ধরে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হতে পারে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিকি সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর