দেশে করোনায় আক্রান্ত বেড়ে ১৩ হাজার ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৭০৯ জন। এদিনে মৃত্যু হয়েছে ০৭ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১৯১ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ২১০১ জন।

শুক্রবার (০৮ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭০৯ জন। এদিনে মৃত্যু হয়েছে ০৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯১ জন। ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৪১টি নমুনা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০৬ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর