দেশে করোনায় মৃত্যুর ‘ডাবল সেঞ্চুরী’

দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ০৭ জন মারা গিয়েছেন। যার ফলে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা এখন ২০৬ জনে।

শুক্রবার (০৮ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, দেশে গত ২৪ ঘন্টা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ০৭ জনের মাঝে ৫ জন পুরুষ ও ২ জন নারী। এদের মাঝে ৫ জনের বয়সই ষাটোর্ধ্ব। আর বাকি ২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৭০৯ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১৯১ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ২১০১ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর