লক্ষ্মীপুরে ভোলার যাত্রী অপহরণ করে চাঁদা আদায়: না পেয়ে শিশু বাচ্চা হত্যার চেষ্টা

লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট মেঘনা নদীতে ভোলা যাওয়ার নদী পথে ট্রলার আটকিয়ে একই পরিবারের ১১জন অপহরণ করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় সাহেবের চর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে গত রাতে ভোলা যাওয়ার পথে তাদের অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে সন্ত্রাসীরা।

এসময় ট্রলার আটকিয়ে মুক্তিপণ চেয়ে সবাইকে মারধর করে অপহরণকারীরা। বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দেয়া হলেও আরো ১০ হাজার টাকা না দেয়ায় শিশু লামিয়াসহ দুই শিশুকে পানিতে পেলে দেয় তারা।

জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে স্থানীয় মজু চৌধুরীর হাট ঘাট এলাকায় পৌঁছায় তারা। এসময় তাদের ট্রলারযোগে গন্তব্যে পৌছে দেয়ার কথা বলে অন্যত্র নিয়ে যায় একাধিক সন্ত্রাসীরা। পরে তাদের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে দাবী করে তারা।

খবর পেয়ে টহলরত নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। তবে আপহরনকারীরা পালিয়ে যায়। অপহরনকারীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালের ভাতিজা আল আমিনসহ ৭জনের একটি চক্র ছিল অভিযোগ করেন ভুক্তভোগীরা।

নৌ-পুলিশের ইনচার্জ অচিন্ত কুমার দে জানান, টহলরত অবস্থা খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়। তবে দুস্কৃতিদের আটক করতে পারিনি। ভিকটিমদের অভিযোগ গ্রহন করা হয়েছে। দুস্কৃতিরা ৭জন ছিল। তিনজনের পরিচয় পাওয়াগেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর