মোটরসাইকেল ও বউয়ের গয়না বিক্রি করে মানুষের কাছে তুলে দিয়েছেন ভালোবাসার উপহার

নিজের টাকায় কেনা শখের মোটরসাইকেল বিক্রি ও বউয়ের শখের গয়না বিক্রি করে এবং বন্ধু-বান্ধবের কাছ থেকে টাকা ধার নিয়ে করে করোনায় কর্মহীন হয়ে পড়া নিজ এলাকার সাত শতাধিক মানুষের কাছে তুলে দিয়েছেন ‘ভালোবাসার উপহার’।

তিনি হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদের নং ৩ ওয়ার্ড সদস্য ও বাহরামখান পাড়া উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য এরশাদ উদ্দিন মেম্বার।

করোনা পরিস্থিতিতে নিজের ৩ নম্বর ওয়ার্ডের জনগনের মাঝে আগেও দুই ধাপে ২৬ জনকে সরকারি বেসরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে করেন এরশাদ মেম্বার। তবে চাহিদার তুলনায় ত্রাণের অপর্যাপ্ততা ভাবিয়ে তোলে তাকে। এ পরিস্থিতিতে নিজে কিছু করার উদ্যোগ নেন।

শুক্রবার (৮ মে) প্রায় তিনলক্ষ টাকার খাদ্যসামগ্রী কোশাকান্দা ও আশপাশের এলাকায় ৭০০ পরিবারের কাছে পৌঁছে দেন।

এরশাদ উদ্দিন মেম্বার বলেন, আমার এলাকার মানুষ আমাকে অনেক ভালবাসে তাই আমার শখের ডিকোভার ১৩৫ সিসি শখের মোটরসাইকেল, বউয়ের গয়না বিক্রি করে আর বন্ধু-বান্ধবদের কাছ থেকে টাকা ধার করে প্রায় তিনলক্ষ টাকা সংগ্রহ করে ৭০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিচ্ছি। তিনি আরো বলেন, বেঁচে থাকলে বউয়ের জন্য গয়না আর নিজের জন্য মোটরসাইকেল কিনতে পারব। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়তো আর পাবো না।

ছেলের এমন কর্মকাণ্ডে খুশি হয়ে পিতা গিয়াস উদ্দিন বলেন, করোনা মহামারিতে সরকারের পাশাপাশি যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ালে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এরশাদের মতো সবাইকে এ পরিস্থিতিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্থানীয় সাবেক তিন বারের নির্বাচিত ওয়ার্ড মেম্বার দুলাল বলেন, ‘অত্যন্ত মানবিক একটা ছেলে এরশাদ। যেকোনো সেবামূলক কাজে তাকে সবসময় পাশে পাই। করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণেও আমাকে সঙ্গে নেয়। তবে নিজের শখের মোটরসাইকেল ও বউয়ের গয়না বিক্রি করে মানবতার সেবায় কাজ করছে শুনে আমি আবেগাপ্লুত হয়েছি। এরশাদের মতো করে আমরা যে যার অবস্থান থেকে এগিয়ে আসলে করোনা আমাদের হারাতে পারবে না।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর