চুয়াডাঙ্গায় নার্সসহ নতুন ৫ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় আবারো নুতন ৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

তিনি বলেন, শুক্রবারের নমুনা পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী আরো ৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুই জন নার্স রয়েছেন।

তাদের মধ্যে একজনের বাড়ি দামুড়হুদা উপজেলায় আরেক জনের চুয়াডাঙ্গা সদরে। বাকিদের একজনের চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্বশানঘাট এলাকায় এবং দুইজনের দামুড়হুদার লোকনাথপুর ও কলাবাড়ি গ্রামে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর