তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের নির্দেশে নির্মাণ শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে উপজেলার হত দরিদ্র নির্মাণ শ্রমিকদের মাঝে ৪র্থ বারের মতো ত্রাণ বিতরণ করেছে সরিষাবাড়ী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার সকালে উপজেলার মহাদান খাগুরিয়া, ডোয়াইল ইউনিয়নের বালিয়া ব্রীজপাড় এলাকায় প্রায় ৪ শতাধিক দরিদ্র নির্মাণ শ্রমিকের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান মিশু, সহ-সভাপতি সাইফুল ইসলাম, আব্দুল মালেক, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, কোষাধক্ষ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উদপ্তর সম্পাদক বাচ্চু মিয়া, উপদেষ্টা সদস্য বদিউজ্জামান প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর