কাবা শরীফের প্রবেশদ্বারে অত্যাধুনিক জীবাণূনাশক টানেল স্থাপন

মাহামারি কারোনা সংক্রমণের কারণে এক মাসেরও বেশি সময় ধরে কার্যত লকডাউনই হয়ে আছে মক্কার পবিত্র কাবা ও মদীনার মসজিদে নববী। খুবই সীমিত লোক চলাচল করতে পারছেন সেখানে।

সম্প্রতি পবিত্র এই দুটি স্থান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি। আর আর তারই অংশ হিসেবে কাবাঘরের প্রবেশপথে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুমুক্তকরণ টানেল। মসজিদগুলোর মূল প্রবেশপথে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে এই প্রযুক্তি স্থাপিত হয়েছে।

উন্নত মানের এ মেশিনের মাধ্যমে গেইটে স্বয়ংক্রিয় স্যানিটাইজার স্প্রেসহ সংক্রমণ প্রতিরোধী করার এবং থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকবে। স্ক্যানারগুলোর ৬ মিটারের মধ্যে একসাথে বেশ কয়েকজনের তাপমাত্রা মাপা, সংক্রমণ নিয়ে আগত মুসল্লিদের গতি পর্যবেক্ষণ এবং সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করার জন্য স্মার্ট স্ক্রিন ব্যবহার করা হবে।

সম্প্রতি খুব শিগগির মক্কার মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববী সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছিলেন দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর