থাপ্পরের বদলা নিতে ছুরি মেরে খুন!

হবিগঞ্জের মাধবপুর পৌরশহরে কানাই ঋষি (২০) নামের এক তরুনকে ছুরি মেরে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধায় পৌর শহরের নোয়াগাঁও ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে ঘাতক রামপ্রসাদ ও ভানুকে।

নিহত কানাই মাধবপুর পৌর শহরের গংগানগর গ্রামের ফটিক ঋষির ছেলে। প্রাথমিকভাবে জানা যায়, থাপ্পরের প্রতিশোধ নিতেই তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে।

খুন হওয়া কানাইয়ের পরিবার জানায়, কয়েকদিন আগে দুষ্টুমির ছলে কাইনাইকে পাগল বলে ক্ষ্যাপাচ্ছিল রাম প্রসাদ। রাগের বশে রামপ্রসাদকে তাই থাপ্পর মেরে বসেছিল কানাই। পরে বিষয়টি পারিবারিকভাবে সমাধান করা হলেও রাম প্রসাদের মনে থেকে যায় ক্ষোভ।

যার জেরেই বৃহস্পতিবার সন্ধায় কানাই ওই ব্রিজ এলাকায় গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রামপ্রসাদ ও তার কয়েক সহযোগী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুত্বর অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামে দুজনকে গ্রেফতার করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর