চলমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশে অধ্যয়নরত ১৭০ জন ভারতীয় শিক্ষার্থী ঢাকা ছেড়ে তাদের দেশের উদ্দেশ্যে চলে গেছেন। শুক্রবার (৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে তারা ঢাকা ত্যাগ করেন।
ভারতীয় হাইকমিশন থেকে জানা যায়, সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই বিশ্বের বিভিন্ন দেশে চলমান করোনায় আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নেয়া হচ্ছে। সেই লক্ষ্যে চলছে বন্দে ভারত মিশন’ নামে বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম। এ ভারতীয় নাগরিকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চাকরি, পড়াশোনা, ইন্টার্নশিপ, পর্যটন, ব্যবসা ইত্যাদি বিভিন্ন কারণে লকডাউনের আগে বিভিন্ন দেশে গিয়েছিলেন।
বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ৮ মে থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইট ভারতীয় নাগরিকদের শ্রীনগর ৮, ১২ ও ১৩ মে, দিল্লী ৯ ও ১১ মে, মুম্বাই ১০ মে ও চেন্নাই ১৪ মে নিয়ে যাবে। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ জন যাত্রী বহন করা হবে।
বার্তাবাজার/এসজে