ভারতে রেললাইনে ঘুমিয়ে ট্রেনে কাটা পরে নিহত ১৭ শ্রমিক

ভারতের ভারতের মহারাষ্ট্র প্রদেশের আওরঙ্গবাদ জেলায় মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ১৭ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভয়ংকর এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ শ্রমিক। শুক্রবার (৮ মে) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পিটিআই।

ভারতের দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় রেলওয়ে প্রধান কর্মকর্তা সিএইচ রাকেশ কুমার জানান, সারাদেশে একযোগে লকডাউন থাকায় ট্রেন ধরার জন্য পায়ে হেটে স্টেশনে কাছাকাছি রেললাইনে আসেন শ্রমিকরা। অনেকদুর পায়ে হেটে আসায় ক্লান্ত শ্রমিকরা বিশ্রাম নিতে গিয়ে রেললাইনেই ঘুমিয়ে পড়ে। তারপরই এই ভয়াবহ ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও রেলের কর্মকর্তারা পৌঁছেছেন। আহতদের আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর