ভারতে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ৫৬ হাজার

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ হাজার। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ৮শ’ জনেরও বেশি মানুষ।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর লাইভ আপডেট থেকে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৫১ জনে। এর মধ্যে মারা গেছেন এক হাজার ৮৩৭ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৫৬৫ জন।

গত চার মাস আগে দেশটির কেরালা রাজ্যে প্রথম আক্রান্ত শনাক্ত হয়েছিল। রাজ্যটিতে করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। সেখানে মাত্র ৮ জন লোক মারা গেছেন। বর্তমানে অধিকাংশ রোগী মহারাষ্ট্রের বাসিন্দা।

গত কয়েকদিনে ভারতে ১০ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনায় আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি। যার অধিকাংশই মুম্বাই শহরের বাসিন্দা, সেখানে করোনা আক্রান্ত ছাড়িয়ে গেছে ১০ হাজার। রাজ্যটিতে এর মধ্যে মারা গেছেন ৬৫০ বেশি মানুষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর