প্রেম কাহিনি: সুস্থ স্বামী স্ত্রীর জন্য আইসোলেশনে

স্ত্রীর করোনা তাই রাখা হচ্ছে আইসোলেশনে। কিন্তু স্ত্রীকে ভালবেসে নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুস্থ স্বামীও তার সাথে ঢুকে গিয়েছেন আইসোলেশনে। আবার হাসপাতালের দুই ইউনিটের আইসোলেশনে থাকা তরুন তরুনীও পরস্পরের প্রেমে ডুবে গিয়েছেন। কথা বলছেন দ্বিতীয় ও তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে। ঘটনা দুটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে।

দুটি ঘটনার বিষয়েই বুধবার (৬ মে) রাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন হাসপাতালে দায়িত্ব পালনকারী কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শাহিন রেজা।

তিনি লিখেন, করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীকে একা আইসোলেশন ইউনিটে যেতে দেননি স্বামী। সঙ্গে তিনিও রয়ে গেছেন। অপরদিকে আইসোলেশন ওয়ার্ডের দ্বিতীয় তলায় থাকা তরুণী এবং তিনতলায় থাকা এক তরুণ প্রেম করছেন।

ফেসবুকে এই পোস্ট দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চিকিৎসক শাহিন রেজা। গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির প্রাতিষ্ঠানিক আইসোলেশন ইউনিটের দায়িত্বে থাকা শাহিন রেজা বলেন, ‘বুধবার করোনায় আক্রান্ত নারীকে আইসোলেশনে আনা হলে তার স্বামী সঙ্গে আসেন। তারা একই সঙ্গে আইসোলেশনে থাকতে চান। বিব্রতকর পরিস্থিতিতে তাদের দুজনকে আইসোলেশনে পাঠাতে বাধ্য হয়েছি।

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা বলেন, করোনায় আক্রান্ত এক নারীকে আইসোলেশন ইউনিটে আনা হলে তার স্বামী তার সঙ্গে ঢুকে পড়েন। স্বামীকে আইসোলেশন থেকে বের করে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইসোলেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। নিয়ম না মেনে চললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর