ফেনী পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. মানিকের বাড়ির সামনে পুর্ব শত্রুতার জের ধরে গুলি ও ককটেল বিস্ফোরণ করেছেন ইমন নামের এক ছাত্রলীগ কর্মী ও তার সঙ্গীরা। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে দশটার দিকে ফেনী পৌর শহরের রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। যারা ফলে এলাকায় এখনও আতংক বিরাজ করছে।
জানা যায়, স্থানীয় ইব্রাহিম নামের এক ব্যক্তির সাথে ছাত্রলীগ কর্মী ইমনের দ্বন্ধ চলে আসছিল বেশ কিছু আগে থেকেই। এই বিষয়ে পৌর কাউন্সিলর মানিক ও তার ভাতিজা ওয়য়ার্ড ছাত্রলীগ সভাপতি কাইয়ুম মীমাংসা করে দিলে তা ইমনের মনমত হয়নি। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে আবারও ইমনের সঙ্গে ইব্রাহিমের বাকবিতণ্ডা হয়।
পরে রাতে ইমন ও তার সহযোগী রিশাদ রামপুর গার্লস স্কুল সংলগ্ন কাউন্সিলরের বাড়ির সামনে হট্টগোল করে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়।
স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ মানিক বলেন, ইমন ও রিশাদসহ বেশ কয়েকজন যুবক মসজিদের সামনে এসে হট্টগোল করতে থাকে। এক সময় তারা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে ফাঁকা গুলি করতে থাকে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান ও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বার্তাবাজার/এসজে