পঞ্চগড়ে ঢাকা ফেরত এক ব্যক্তি করোনায় আক্রান্ত

পঞ্চগড়ে নতুন করে আরও একজন (৪৫) প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ জন।

বৃহস্পতিবার (০৭ মে) রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে সদর উপজেলা প্রশাসন আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, করোনায় আক্রান্ত ব্যক্তি গত ২ মে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ৫ মে তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার তার করোনা পজিটিভি রিপোর্ট আসে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর