দিনের পর রাত আসে, রাতের পর দিন। জনসাধারণের কাছে এখন সবই সমান। দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন চারদেয়ালে বন্দী হয়ে থাকতে থাকতে সূর্য্যি মামা কখন এলো আর কখন গেল– তার হিসেব আপাতত কেউ রাখছেন না। অবশ্য সাধারণ মানুষদের নিরাপত্তায় যারা অবিরাম খেটে যাচ্ছেন, তাদের ব্যাপারটা আলাদা। রাতের আঁধারে আলোর ফেরিওয়ালার রূপ নিয়ে তাঁরা হাজির হচ্ছেন একের পর এক দুয়ারে।
‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এরকমই একটি সংস্থা। করোনা দুর্যোগের ভয়াবহ সময়ে আত্নপ্রকাশ করা সংস্থাটি নিরবিচ্ছিন্নভাবে মাগুরার হতদরিদ্র ও কর্মহীন মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
খোদ সংস্থাটির সংগঠক জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল প্রতিদিন রাত ৯-১২ টা পর্যন্ত পরিস্থিতির শিকার হওয়া মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এ কাজে তাঁকে সাহায্য করতে স্থানীয় কয়েকজন তরুণও এগিয়ে এসেছেন।
কেএ/বার্তাবাজার