দুই ছেলে উচ্চ পদস্থ কর্মকর্তা, অসুস্থ বাবার যায়গা হলো বৃদ্ধাশ্রমে (ভিডিওসহ)

ঝিনাইদহে স্টোক করে প্যারালাইজড হওয়া আশরাফুল জামান (৬০) ব্যক্তিকে রাস্তায় ফেলে যায় তার ২ সন্তান। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে সদর থানা পুলিশ। স্থানীয় হাসপাতালে দেড়মাস চিকিৎসা দেয়া হয়। কিন্তু পরিবারের কেউ নিতে রাজি হয়নি।

অতঃপর ৬ মে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের মাধ্যমে ওই ব্যক্তিকে গ্রহন করে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার বৃদ্ধাশ্রম।
ভিডিও…

প্যারালাইজড বাবাকে রাস্তা ফেলে গেলো সন্তানরা, শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম

প্যারালাইজড বাবাকে রাস্তা ফেলে গেলো সন্তানরা, শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমবিস্তারিত পড়তে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/167383

Gepostet von Barta Bazar am Donnerstag, 7. Mai 2020

এ বিষয়ে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার বার্তা বাজারকে জানান, আশরাফুল জামানের দুই সন্তান উচ্চ শিক্ষিত ও উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে রয়েছে সুনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেন। তার স্ত্রী ঢাকার সাভারের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। গত দেড় মাস পুর্বে ২ বছর ধরে অসুস্থ, স্টোক করে প্যারালাইজড হয়ে যাওয়া ছেলেরা তার পিতা আশরাফুল জামানকে রাস্তা ফেলে যায়। তারপর সদর থানা পুলিশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

০৫ মে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের মাধ্যমে খবর পেয়ে আমরা ৬ মে আশরাফুল জামানকে গ্রহণ করি।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর