বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রকোপ আকার ধারণ করলেও এখনো আবিষ্কার হয়নি এ ভাইরাস থেকে বাঁচার কোন ওষুধ। তবে অনেক দেশই চেস্টা করে যাচ্ছে এ ওষুধ তৈরী করার জন্য। এখন পর্যন্ত যে ওষুধটিকে সবচেয়ে সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে, সেই ‘রেমডেসিভির’-এর উৎপাদন শুরু হয়েছে বাংলাদেশে। এরই মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর কয়েকটি কোম্পানিকে এই ওষুধ তৈরির অনুমোদন দিয়েছে।
কোম্পানিগুলো হলো বেক্সিমকো, এসকে-এফ, ইনসেপ্টা, স্কয়ার, বিকন, হেলথকেয়ার, অ্যাকমি ও পপুলার ফার্মাসিউটিক্যালস। এর মধ্যে বেক্সিমকো আর এসকে-এফের কাজ অনেকদূর এগিয়েছে। এই মাসের মধ্যেই হয়তো তারা ওষুধটি বাজারে ছাড়বে। তবে বিবিসি বলছে, বাংলাদেশে উৎপাদিত এই ওষুধ সাধারণ মানুষের কতটা ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসকে-এফের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশে
ওষুধটির প্রতিটি ভায়ালের দাম পড়তে পারে ৫ থেকে ৬ হাজার টাকা। ঔষধ প্রশাসন বলছে, তারা রেমডেসিভিরের দাম নিয়ন্ত্রণে কোনো হস্তক্ষেপ করবে না।
কেএ/বার্তাবাজার