করোনায় আক্রান্ত হয়ে আমিরাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। আমিরাতের স্থানীয় সময় ৬ মে দেশটির আলআইন সিটিতে তিনি চিকিৎসাধীন মারা যান।

এর আগে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ওই প্রবাসীর বড়ভাইয়ের ও মৃত্যু হয়।

মৃত ওই দুই প্রবাসীর বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে করোনার থাবায় আতঙ্কে সময় পার করছেন প্রবাসীরা। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা কর্মহীন হয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছেন।

বিষয় বিবেচনায় এনে ইতিমধ্যে দেশটির প্রবাসী বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশ থেকে পাঠানো এসব খাদ্যসামগ্রী বাংলাদেশ মিশনের তত্ত্বাবধানে প্রবাসীদের মাঝে বিতরণ করছে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বাংলাদেশ সমিতি।

প্রসঙ্গত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৭৩৮ জন। মারা গেছেন ১৫৭ জন। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৯ জন। মৃত ও আক্রান্তদের মধ্যে অনেক প্রবাসী রয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর