কেরানীগঞ্জে তিন শিশুসহ আরও ২০ রোগী শনাক্ত, মোট ২৬২

ঢাকার কেরানীগঞ্জে একদিনে তিন শিশুসহ নতুন করে আরও ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স দুই থেকে ৫৫ বছর।

বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নের ৬ ও ১২ বছর বয়সী দুই শিশুসহ আরো দুই জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার, কেরানীগঞ্জের বসুন্ধরা আদ্বদীন হাসপাতালের একজন, সাজিদা হাসপাতালের দুইজন কর্মী রয়েছেন।

এছড়াও র‍্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ৫ সদস্য, কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৩ জন করে ৬ পুলিশ সদস্য ও কেন্দ্রীয় কারাগারের ষ্টাফ কোয়ার্টারের বাসিন্দা দুই বছরের এক কন্যা শিশু রয়েছে।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬২ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর