সারা দেশে করোনায় আক্রান্ত চিকিৎসক-নার্সের সংখ্যা হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে করোনায় আক্রান্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত সারাদেশে সর্বমোট ৬০২ চিকিৎসক ও ৪০১ জন নার্স প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) ও সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের হালনাগাদ তথ্যে জানা এসব তথ্য জানা গেছে।

আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৪৩২ জন। এছাড়া বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৮ জন, সিলেটে ২৫ জন, খুলনায় ৪৪ জন, রংপুরে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ৬১ এবং রাজশাহী বিভাগে ৩ জন করোনায় আক্রান্ত হন।

অন্যদিকে, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য স্থাপনায় ২৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২৩ জন, বরিশালে ৫ জন, সিলেটে ১১ জন, চট্টগ্রামে ২ জন, ময়মনসিংহে ৩৯ জন, রংপুরে ৫ জন, খুলনায় ৯ জন ও রাজশাহীতে ৮ জন আক্রান্ত হন। মোট আক্রান্তদের মধ্যে চারজন সন্তানসম্ভবা নার্স রয়েছেন। কবে আক্রান্তদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর