চট্টগ্রামের লোহাগাড়ায় আরও ৪ জনের করোনা পজিটিভ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। বৃহস্পতিবার (৭ মে) রাত ৯ টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে একজন আর চট্টগ্রামের (বিআইটিআইডি) পরীক্ষাগারে ৩ জন করোনা পজিটিভ থাকার তথ্য উঠে আসে।
জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইন থেকে ছুটিতে চট্টগ্রামের লোহাগাড়ায় আসেন। তিনি আধুনগর ইউনিয়নের মছিদিয়া বড়ুয়া পাড়ার বাসিন্দা। তিনি গত ১৮ এপ্রিল ঢাকার রাজারবাগ পুলিশ লাইন থেকে লোহাগাড়ার আধুনগরের মছিদিয়াস্থ বাড়ীতে আসেন।
নতুন আক্রান্তদের মধ্যে অন্য তিনজন রোগী ৩৭ ও ৪৫ বছর বয়সী দুজন পুরুষ। অন্যজন পদুয়া এলাকার এক নারী।
কেএ/বার্তাবাজার