শনিবার (৯ মে) নিলামে উঠছে মুশফিকুর রহিমের ব্যাট। দেশীয় ই-কমার্স সাইট পিকাবুর মাধ্যমে অনুষ্ঠিত হবে নিলামটি। যা চলবে টানা পাঁচ দিন। এই সাইটে ব্যাটের দর হাঁকাতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। বিক্রীত অর্থের পুরোটাই কাজে লাগানো হবে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের কল্যাণে।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে এই প্রিয় ব্যাটটির মায়া ত্যাগ করতে হচ্ছে তাঁকে। মুশফিকের ব্যাটের নিলামে অংশ নেবেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবালও।
কেএ/বার্তাবাজার