ঢাকার সাভারে বৃহস্পতিবার (৭ মে) নতুন করে করোনা পজিটিভ এর সংখ্যা বৃদ্ধি পায়নি কারণ গতকাল বুধবার সরকারী বন্ধ থাকায় নমুনা রিপোর্ট না পাওয়ায় এব্যাপারে তথ্য পাওয়া যায়নি বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা।
এজন্য সাভারের সর্বমোট করোনা পজিটিভ এর সংখ্যা পূর্বের মতো মোট ৬২ জনই বহাল রয়েছে।
এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সাভার উপজেলায় আজ (বৃহস্পতিবার ) মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।
এদিকে, ধামরাই উপজেলায় গত ২৪ ঘন্টায় কোনো করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন কিনা তা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কোনো তথ্য না পাওয়ার কারণে জানা যায়নি। এজন্য গতকাল বুধবার করোনা পজিটিভ এর যে সংখ্যা ছিলো আজও মোট আক্রান্তের সংখ্যা সেই ৯ জনই রয়েছে বলা যায়।
এব্যাপারে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরার মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ না করায় ‘আপডেট’ তথ্য পাওয়া যায়নি।
বার্তা বাজার / ডাব্লিও.এস