নারায়ণগঞ্জে ৭৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৭৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর বাকি ৫ জনের নতুন নমুনা টেস্টে নেগেটিভ এসেছে বলে জানা গেছে। বর্তমানে মোট ৬৫ জন পুলিশ সদস্য আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

পুলিশ সুপার বলেন, আমাদের পুলিশ সদস্যদের মধ্যে ৭৩ জন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ), নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস ও বাড়িয়ে আইসোলেশন থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এদের মধ্যে ৪ জন সিপিএইচে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা জেলা পুলিশ লাইনস ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর