লোহাগাড়া আধুনগর বোর্ড অফিস সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা( ২৬)এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
কেএ/বার্তাবাজার