মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে ২ হাজার ৩৬৭ জন।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭৫ হাজার ১৯৩ জনে দাঁড়িয়েছে। যা যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ প্রায় ১৩ হাজার ১৩৮ জন মানুষ। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় আরও ১৫ হাজার ৮২৭ জন।
যুক্তরাষ্ট্রের করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় সর্ববৃহৎ শহর নিউইয়র্ক। যেখানে এখন পর্যন্ত ২৬ হাজার ১৮৭ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার ৪৯১ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটি থাবায় ৮ হাজার ৫৭২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৫৯ জনে পৌঁছেছে।
বার্তাবাজার/কে.জে.পি