সিরাজদিখানে দৃষ্টি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব নন্দনকোনা গ্রামে এক দৃষ্টি প্রতিবন্ধি তরুনীকে(২২) ধর্ষণের ঘটনায় মামলার সহযোগী আসামী চম্পা বেগম(৪৫)কে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ এবং প্রধান আসামী ধর্ষক এখনো পলাতক।

জানা যায়, ধর্ষণের শিকার দৃষ্টি প্রতিবন্ধী তরুনীর সাথে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত মোহাব্বত আলী দেওয়ানের ছেলে মো. আতাউর রহমান (৫৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং আতাউর বিয়ের প্রলোভনে তরুনীকে একাধিকবার ধর্ষণ করে। আর এতে সহযোগীতা করে তরুণীর পাশের বাড়ীর এক গৃহবধু চম্পা বেগম।

সম্প্রতি তরুণী বিয়ের প্রস্তাব দিলে মো.আতাউর বিয়ে করতে অস্বীকার করায় ওই তরুণীর বাবা বুধবার রাতে ধর্ষক আতাউর এবং সহযোগী চম্পা বেগমকে আসামী করে সিরাজদিখান থানায় মামলা করেন। সেই মামলায় আজ বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাড়ী হতে চম্পা বেগমকে সিরাজদিখান থানা পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় প্রধান আসামী মো.আতাউর পলাতক রয়েছে।

সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে এবং একজন আসামী গ্রেপ্তার আছে, প্রধান আসামীকে ধরার চেষ্টা চলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর