পাকিস্তানে সর্বোচ্চ আক্রান্তের দিনেই লকডাউন তোলার ঘোষণা

পাকিস্তানে ১ হাজার ৫২৩ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। আর এই দিনেই লকডাউন তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার থেকে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার(৭ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কারণে লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান পাকিস্তানের জাতীয় সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক করেন। সেখানে লকডাউন উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী বলেন, আমাদের মানুষ ভোগান্তিতে পড়েছে। তাই লকডাউন ওঠানো হচ্ছে। আমরা জানি সংক্রমণ বাড়তে থাকলেও এমন সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু এটা তো থামছেও না।

পাকিস্তান লকডাউনের মধ্যে আর চলতে পারছে না জানিয়ে ইমরান বলেন, “আমরা যখন লকডাউন শুরু করেছিলাম তখনই এই গরিব মানুষ এবং দিনমজুরদের কথা ভেবে আমরা শঙ্কায় ছিলাম যে, এই মানুষদের কি হবে?”

লকডাউন ধাপে ধাপে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইমরান। তবে রোগটি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্যও জনগণকে সতর্ক করে দিয়ে সবাইকে সচেতন থাকতে বলেছেন তিনি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৩ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৬৪ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৪ জন।

এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৬৩ হাজার ৮৩১ জন, আর আক্রান্ত ৩৭ লাখ ৫৫ হাজার ৩৪১ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৫ হাজার ৪১৫ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর