ওমান থেকে দেশে ফিরলেন ২৮৯ বাংলাদেশি

ওমান কারাগার থেকে বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়া ২৮৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশটির সরকার একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে পাঠানো ব্যবস্থা করে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ২৮৯ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে ওমান এয়ারের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে দেশটি থেকে চার দফায় ১০৪৭ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘এদের বেশির ভাগই ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাসের দায়ে দেশটির শ্রম আদালতের হাতে আটক হয়েছিল। তাদের মুক্তি দেওয়ায় তাঁরা দেশে ফিরেছে। তাঁদের সবার কভিড-১৯ নেই মর্মে সনদ থাকায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর