লক্ষ্মীপুরে ত্রাণ চাইতে গিয়ে আওয়ামী লীগ নেতার যৌন নীপিড়নের শিকার হয়েছেন এক বিধবা নারী। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীর শ্লীতাহানির চেষ্টা করা হয়। এসব ঘটনায় আইনের আশ্রয় নেয়ায় হুমকিরও শিকার ভুক্তভোগী বিধাব ওই নারী।
জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে বসবাস করেন মৃত মুরাদের বিধবা স্ত্রী খানু। প্রায় এগার বছর আগে স্বামীর মৃত্যুর পর দারিদ্রের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে তিন মেয়ে ও এক ছেলে নিয়ে। বর্তমানে মৃত স্বামী রেখে যাওয়া ভিটেমাটিতে বসবাস করছেন তিনি। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে এবং অন্যের দান খয়রাত নিয়ে নিজের ও সন্তানদের পেটের ক্ষুধা নিবারন করে যাচ্ছে। সম্প্রতি করোনা মহামারির প্রভাব পড়ে তার পরিবারেও।
ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক শাহজান ওরফে কালু মুন্সীর ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরন করছে। প্রতিবেশীর মাধ্যমে এমন খবর পেয়ে পেটের দায়ে ভুক্তভোগী খানু কালু মুন্সির বাড়ীতে যায় ত্রাণ সহায়তার জন্য। এসময় তাকে ত্রাণ না দিয়ে আওয়ামীলীগ নেতা নানা রকম কু-প্রস্তাব দেয়। পরে ত্রাণ ছাড়াই বাড়ীতে ফিরে আসেন ভুক্তভোগী খানু।
ত্রাণ হিসাবে ওই বিধবা নারীর জন্য রাখা শাড়ী কাপড় সংগ্রহ করার জন্য খবর পাঠালে রাতে পূনরায় শাড়ী কাপড় নেয়ার জন্য কালু মুন্সীর বাড়িতে যায় ওই নারী। এ সময় অন্ধকারে কালু মুন্সী তাকে যৌন নীপিড়ন এবং শ্লীতাহানীর চেষ্টা করে। এসময় কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখায় আওয়ামী লীগ নেতা।
এসব ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী খানু। বর্তমানে স্থানীয় প্রভাবশালী কালু মুন্সির ভয়ে অনেকটাই পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী ওই নারী। এর আগে সমাজে এর বিচার চেয়ে কোন প্রতিকার পাননি তিনি। এছাড়া বিভিন্ন সময় রাস্তা-ঘাটে দেখা হলে তার সাথে আওয়ামী লীগ নেতা কালু মুন্সি অশ্লীল ভাষায় কথা বলতো বলে অভিযোগ করেন খানু।
এসব বিষয় অশ্বিাকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি অভিযুক্ত শাহজান ওরফে কালু মুন্সী। আর বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সদর থানার কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান।
ভিডিও…..
বিধবা নারীকে ত্রাণ দেয়ার কথা বলে আ’লীগ নেতার যৌন নীপিড়ন
বিধবা নারীকে ত্রাণ দেয়ার কথা বলে আ’লীগ নেতার যৌন নীপিড়ন.ইউটিউব- https://youtu.be/ElfA587XUBQবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/167288
Gepostet von Barta Bazar am Donnerstag, 7. Mai 2020
বার্তা বাজার / ডাব্লিও.এস