শরীয়তপুরে ৩৫ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান ও সচিব গ্ৰেফতার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ৩৫ বস্তা চালসহ আরশিনগর ইউপি চেয়ারম্যান সামসুদদোহা রতন ও ইউপি সচিব জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে এনএসআই অফিসার জাহাঙ্গীর আলম ও আনোয়ারুল হকের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে তাদের চালসহ আটক করে সখিপুর থানা পুলিশ।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, বৃহস্পতিবার সারা দিন ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের বিভিন্ন ইউনিয়নসহ আরশিনগর ইউনিয়নেও জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে জানতে পারি আরশিনগর ইউনিয়নে চাল বিতরণে অনিয়ম হচ্ছে। খবর পেয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখি ৫৮৪জনের মাঝে চাল বিতরণ করার কথা থাকলেও কেবল বিতরণ করা হয়েছে ২২৪ জনের মাঝে। বাকি ২৬০ জন জেলের চাল থাকার কথা ৩২৬ বস্তা। কিন্তু আমরা চাল পেয়েছি ৩৬১ বস্তা। এখানে ৩৫ বস্তা চাল বেশি পেয়েছি। তাই চাল বিতরণে অনিয়ম করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদদোহা রতন ও ইউপি সচিব জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে।

ছবি : বার্তা বাজার

সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর রহমান বলেন দূর্যোগের মধ্যে চেয়ারম্যান জেলেদের চাল কমদিয়ে আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ পাওয়ায় তাকে আটক করা হয়েছে।

সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, আটক চেয়ামম্যানের বিরুদ্ধে ঐ ইউনিয়নের চাল বিতরনের তদারকি কর্মকর্তা উপজেলা ভ্যাটানারী সার্জন ডাঃ মোঃ ফারুক হোসেন বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর