ঠাকুরগাঁওয়ে আরও ৩ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৪

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

বৃহস্পতিবার (৭ মে) রাত সোয়া ৯ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তিদের তিনজনই পুরুষ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজী শিংপাড়ার ১৮ বছর বয়সী এক যুবক, রাণীশংকৈল উপজেলার বন্দর এলাকার ৪৮ বছর বয়সী এক ব্যক্তি ও হরিপুর উপজেলার খামার কামারপুকুর এলাকার ২০ বছর বয়সী এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। তবে তারা কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর