‘কী বলব, নির্বাক হয়ে যাচ্ছি’: ফখরুল

দেশে করোনা সংক্রমণের বিষয়ে সরকারের দেওয়া তথ্য-উপাত্ত সঠিক নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার অভিযোগ, সংক্রমণের তথ্য নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের তরফ থেকে করোনাভাইরাসে আক্রান্ত, অসুস্থ, সুস্থ এবং মৃত্যু সম্পর্কে যে ডাটাগুলো দেওয়া হচ্ছে, বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করে না। সংক্রামণ যখন বাড়ছে, তখন মৃত্যু ২/৩/৪ এ এসে পৌঁছাছে। অথচ সেদিনই ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বলেছেন, আমার এখানে ৩১ জন মারা গেছেন, কয়েকজনের ডায়গোনেসিস হয়েছে করোনা পজেটিভ, বাকিদের আমরা এখন পর্যন্ত টেস্ট করিনি।’

‘এটাকে কী সরকার বলবেন আপনারা? যাদের এতোটুকু দায়িত্ববোধ নেই্, যারা চরম দুর্দিনেও জনগণকে সঠিক তথ্য দিচ্ছে না, জনগণকে বিভ্রান্ত করছে, জনগণকে প্রতারণা করছে। এটা ক্রিমিনাল অফেন্স ছাড়া কী বলব আমরা?’— প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

এদিন বিএনপির মহাসচিব বক্তব্যের শুরুতেই বলেন, ‘কী বলব, নির্বাক হয়ে যাচ্ছি। কারণ চারদিকে সরকারের ব্যাপার-স্যাপার দেখে এটাকে তুঘলকি বলব, না কি বলব বুঝতে পারছি না। তারা যেভাবে পরিস্থিতিকে একেবারে চূড়ান্ত বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন, তা অবিশ্বাস্য। কোনো ন্যূনতম দায়িত্বশীল সরকার এই ভাবে জনগণকে নিয়ে খেলা করতে পারে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর