প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বে একাধিক দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (০৭ মে) জাতিসংঘের মানবিক-বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্ক লোকক এ কথা জানান।
বৈশ্বিক মানবিক সহযোগিতা প্রকল্পের জন্য ৪৭০ কোটি ডলারের তহবিল গঠনের আহ্বান জানানোর পর এই আশঙ্কার কথা জানালো জাতিসংঘ।
এ সময় মার্ক লোকক বলেন, মহামারীতে বিশ্বের দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। আমরা যদি এখনই পদক্ষেপ না নেই তাহলে আমাদের বড় ধরনের সংঘাত, ক্ষুধা ও দরিদ্র বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে। একাধিক দুর্ভিক্ষের অপচ্ছায়া তাঁতিয়ে উঠছে।
জাতিসংঘের তহবিল থেকে ৫০টিরও বেশি ঝুঁকিপূর্ণ দেশ চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষার কিট ও অসুস্থদের সহযোগিতা এবং হাত ধোয়ার কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
এর আগে মার্চ মাসে জাতিসংঘ প্রাথমিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ২০০ কোটি ডলার তহবিল আহ্বান করেছিল। এর মধ্যে সংস্থাটি ৯০ কোটি ডলার সংগ্রহ করেছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে মার্ক লোকক বলেন, কোভিড-১৯ মহামারী মোকাবিলার সময় আমরা দুর্ভিক্ষ মহামারীর কিনারায় রয়েছে। ভাইরাসের চেয়ে কোভিড-১৯ এর অর্থনৈতিক প্রভাবে আরও বেশি মানুষের মৃত্যু হওয়ার মতো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বার্তা বাজার / ডাব্লিও.এস