শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের আহ্বান ইবি উপাচার্যের

বর্তমান করোনা পরিস্থিতিতে ভাড়া করা বাসা বা মেসে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ইবিও। একারণে টিউশনি অথবা খণ্ডকালীন চাকরি হারিয়ে মেস/বাসা ভাড়া পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফলে কূল-কিনারা না পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে খোলা চিঠি দেন এখানকার শিক্ষার্থীরা।

তাই মানবিক দিক বিবেচনা করে তাদের ডাকে সাড়া দিয়ে মেসভাড়া মওকুফের আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

সম্প্রতি ভাড়া মওকুফের বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের সঙ্গে তিনি কথা বলেছেন বলে ও জানা গেছে।

এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল। জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। উনি বিষয়টি পজিটিভলি দেখবেন।

এ বিষয়ে ডিসি আসলাম হোসেন বলেন, আমার কাছে মেস মালিকদের লিস্ট পাঠালে আমি তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর