চট্টগ্রাম কমিউনিটি পুলিশের পক্ষ হতে অক্সিজেন সিলিন্ডার প্রদান

চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের উদ্যোগে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা সেবায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে ১৫ সেট অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুর ১টায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী ডাঃ বিদ্যুৎ বড়ুয়াকে ১৫ সেট অক্সিজেন সিলিন্ডার সমূহ হস্তান্তর করেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান।

অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম এর সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রামের নেতৃবৃন্দ ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর